• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১

পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) পিরোজপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমজিটিএ এর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক টি এম মনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শান্ত ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক আহমেদ এবং নির্বাহী সদস্য মো. ওহিদুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমজিটিএ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন, ভাণ্ডারিয়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক বশীর উদ্দিন, শিক্ষক সাব্বির আহমেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নাদিরা পারভীন ও সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক টি এম মনোয়ার হোসেন পলাশকে সভাপতি এবং মঠবাড়ীয়া আব্দুল ওহাব মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইব্রাহিম, সহ-সভাপতি মো. বশীর উদ্দিন, মহিলা সহ-সভাপতি খন্দকার নাদিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং মো. সাব্বির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd