• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালী ও উল্লাস ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহীতে অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনকে স্বাগত জানালেন আরএমপি পুলিশ কমিশনার ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আনিস ফুলতলায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা তানোরে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি, ঢাকা

আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির ১০ বডিগার্ড নিয়ে আদালতে এসেছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়ি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। এরপর শুনানি শুরু না হওয়ায় গাড়ির ভিতরেই অবস্থান করছেন তিনি। তার গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছেন কালো পোশাক পরিহিত ১০ বডিগার্ড। মামলার শুনানি শুরু হলে নিরাপত্তা দিয়ে তারা আদালতে নিবেন।

এর আগে গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন মামলাটি সাক্ষীর জন্য ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। এ আইনজীবী আবেদনে উল্লেখ করেন, অ্যালার্জিজনিত কারণে আসামি পরীমনি অসুস্থ। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে আসামির আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিল চেয়ে আবেদন করে বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে আদালতে না এসে সময়ের আবেদন দাখিল করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদনটি নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্যের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে। মামলাটিতে ২০২৫ সালের ২৬ জুন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করাসহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান। কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমনি। এরপর রাত সোয়া ১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমনি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।

বাদী এতে রাজি না হওয়ায় পরীমনি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরীমনির বিরুদ্ধেও মাদক মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd