• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মারুফ হাসান

ঢাকা জেলা প্রতিনিধি।

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ মা ও দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হন।

নিহতরা হলেন গৃহবধূ ইফতি সাবা ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান মাহাদ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। এর পরদিন শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় শিশু মাহাদ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সাবার শরীরের শতভাগ এবং শিশু মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ সাবার স্বামী আবদুর রহমান মানিক, শামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা ইসলাম এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের যথাক্রমে ৬, ৪০ ও ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস জমে থাকার কারণে এ বিস্ফোরণ ঘটেছে। আহত আবদুর রহমানের ভাষ্য অনুযায়ী, তাঁদের পরিবার রান্নার কাজে এলপিজি সিলিন্ডার ব্যবহার করত। অন্যদিকে প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, আগের রাতে গ্যাস না থাকায় চুলা বন্ধ না থাকায় ঘরে গ্যাস জমে থাকতে পারে। সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

একটি পরিবারের মা ও শিশুসন্তানের এমন মর্মান্তিক মৃত্যু রাজধানীর আবাসিক ভবনগুলোর গ্যাস ব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সংযোগ, সিলিন্ডার ব্যবহার এবং আবাসিক ভবনের নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরীক্ষা ও তদারকির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd