• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মারুফ হাসান

ঢাকা জেলা প্রতিনিধি।

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ও এক কর্মচারী আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতার নাম রিমন আলী। তিনি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অপর আহত ব্যক্তি হলেন কলেজের কর্মচারী (মালি) জাহাঙ্গীর ইসলাম।

জানা গেছে, ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর ইসলাম মাথা ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। অন্যদিকে, রিমন আলী পায়ে আঘাত পেয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার বর্ণনা দিয়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলেন। তখন কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তারা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

তিনি আরও বলেন, দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর তারা বিষয়টি বুঝতে পারেন। এ সময় কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হন।

আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চোখ ও মাথায় আঘাত লেগেছে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তারা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। বিভিন্নভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd