• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাসুম বিল্লাহ,
পিরোজপুর জেলা প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,এমপি ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন,থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ না করা হলে তা কোনভাবেই এসব বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, সাংবাদিকদের গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখনো সত্য লিখতে ভয় পান, তাহলে লিখবেন কবে? সত্যের পথে থাকুন, আমি আপনাদের সঙ্গে রয়েছি।
প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেসিস্টরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। আমরা জনগণের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণের রাজনীতি করতে চাই।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার যখন দেশের সর্বত্র উন্নয়নের রাজনীতি করছে, ঠিক তখনই একটি পক্ষ উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি।
টাকার রাজনীতি বন্ধ করতে হবে এবং ভালো মানুষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। রাজনীতিতে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত মানুষদের এগিয়ে আসতে হবে।
শনিবার (২১ নভেম্বর ) রাত ৮ টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার,প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,এইচ এম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd