• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আহসানুল হক লড্ডন

দৈনিক যুগান্তর বাংলাদেশ খুলনা জেলা বিশেষ প্রতিনিধি
সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যশোর জেলার রূপদিয়া এলাকায় তাঁর কন্যার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি টোলনা জেপিডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় অংশগ্রহণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি, ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম, ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা মাস্টার সরোয়ার হোসেন, সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন পারভেজ, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শওকত হোসেন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক আনিস জামান বাকি, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক ইকতিয়ার হোসেন, প্রভাষক সরোয়ার হোসেন, বিএনপি নেতা সরদার আতাউর রহমান, হুমায়ুন কবির স্বপন, দেলোয়ার হোসেন জোয়াদ্দার, আলমগীর সরদার, হালিম সরদার, হুমায়ুন কবির বিশ্বাস, ইউপি সদস্য শেখ আব্দুল হালিম, সরদার আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আবুল কালাম আজাদের মৃত্যুতে সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, ফুলতলার শিক্ষাঙ্গন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd