মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি।
রাজধানীর মুগদা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, রাতে পিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটকসংলগ্ন মূল সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই মুগদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে কী কারণে