• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার শি/শু রামিসা হ/ত্যা মামলার রায় আজ, হাইকোর্টে দুই আসামির ভাগ্য নির্ধারণ অপপ্রচারের জবাব ইতিহাসই দেবে: উমেদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ৫ বসতঘর চিহ্নিত স্বার্থান্বেষী মহলের সুপরিকল্পিত মিথ্যা অপপ্রচার এর শিকার ২৩ বছর ধরে সততার সাথে দায়িত্ব পালন করা ধামরাই এর ইউপি সচিব মহসিন মিয়া কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত

শি/শু রামিসা হ/ত্যা মামলার রায় আজ, হাইকোর্টে দুই আসামির ভাগ্য নির্ধারণ

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি,

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

মামলার দুই আসামি হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত শিশু রামিসা। সে স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সোহেল রানা ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ২৫ মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দ্রুত বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় নিম্ন আদালতে মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরাও দণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেন।

আজকের রায়ের মধ্য দিয়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজায় কোনো পরিবর্তন আসবে, তা নির্ধারিত হবে। শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় হাইকোর্টের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd