• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫ গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন ” নেপথ্যে : অসাধু কিছু হলুদ মিডিয়ার আগ্রাসী সমর্থন!!! কাউন্টারে টিকিট নেই, ডাবিং’ করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট দৌলতখানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক এবং আদালতের ওয়ারেন্টভুক্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ আল আমিন (৫০), পিতা—মৃত আঃ লতিফ, সাং—গোসাইবাড়ি, থানা—নাগেশ্বরী, জেলা—কুড়িগ্রামকে মাদক সেবন ও বিক্রয়ের সময় আটক করা হয়।

পরবর্তীতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে আল আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে, ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-২৩৭/২৫, নাগেশ্বরী, ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০-এর ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল ইসলাম, সি/ও—মহসিন আলী, সাং—হাতিয়ার ভিটা, থানা—নাগেশ্বরী, জেলা—কুড়িগ্রামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd