• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১

স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‎সেলিম রেজা , আশুলিয়া
‎ঢাকার আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে ব্যস্ত মহাসড়কে যাত্রীবেশে এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রুপার নুপুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাসে ওঠার মুহূর্তে স্বামী ও শিশুসন্তানের সামনেই ওই নারীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মো. শামিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়েছে।
‎
‎শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ।
‎
‎গ্রেপ্তার মো. শামিম টাঙ্গাইল জেলার সদর থানার আয়নাপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুরগাঁও পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
‎
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই নারী স্বামী ও শিশুসন্তানকে নিয়ে মানিকগঞ্জগামী বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সেলফি পরিবহনের একটি বাস থামলে অন্য যাত্রীদের সঙ্গে বাসে ওঠার চেষ্টা করেন তিনি। ঠিক তখনই যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপার নুপুর ও নগদ ২০ হাজার টাকা ছিল।
‎
‎ভুক্তভোগীর চিৎকার শুনে বাসটির কন্ট্রাকটর ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হলেও মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধের বিপরীত পাশে আব্দুল্লাহ হোটেলসংলগ্ন প্রয়াস মামা মার্কেটের সামনে অভিযান চালিয়ে শামিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়।
‎
‎এসআই মো. শফিউল আলম সোহাগ বলেন, গ্রেপ্তার শামিমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
‎
‎এদিকে, জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান ফটকের সামনে এমন ঘটনায় নিরাপত্তা নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া দুটি স্বর্ণালংকার ছাড়া বাকি মালামাল এখনো উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের তথ্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। শামিমের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোন ছিনতাই চক্র জড়িত রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd