• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকে করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে এসব পণ্য পাওয়া যায়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd