• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে বুড়িচং বাকশীমূলে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৯০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের উত্তর পাড়া স্কুল মাঠে ঐতিহাসিক **৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস** উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ৩/৪ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে গণমানুষের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সেই চেতনা ধারণ করে আসন্ন **২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে** সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বিশেষভাবে কুমিল্লা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী **আলহাজ্ব জসিম উদ্দিন জসিম** এর নেতৃত্বে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক **আলহাজ্ব সফিকুল ইসলাম**। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি **জসিম উদ্দিন** এবং প্রধান বক্তা ছিলেন **এনামুল হক সবুজ**, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রহিম খান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ মোসলেম**, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন**, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম* সাধারণ সম্পাদক, মানিক মিয়া**, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন*

 

সাংগঠনিক সম্পাদক মতিন মুন্সি**, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাবুল**, ইউনিয়ন বিএনপির সদস্য আহমেদ উল্লাহ দুলাল** ও **ডাঃ আল-আমিন**, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বাকশীমূল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম**, উপজেলা যুবদল নেতা মনির হোসেন* কাউছার আহমেদ**, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি **বাহার**, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক **আনোয়ার* সহ-সাংগঠনিক সম্পাদক তাহের মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহসভাপতি সুমন যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ফারদিন , ইউনিয়ন বিএনপি নেতা সফিক মিয়া ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহির**, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম
ইউনিয়ন ছাত্রদল নেতা নাছির আসিফ* ইঞ্জিঃ হ্রদয়** প্রমুখ।

প্রধান বক্তা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এনামুল হক সবুজ বলেন, আলহাজ্ব জসিম উদ্দিন জসিম ভাইকে ধানের শীষ মার্কায় বিজয়ী করতে হলে ওয়ার্ড থেকে পাড়া-মহল্লা পর্যন্ত মা-বোনদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। আমরা যদি এক হয়ে কাজ করি, তবে ইনশাআল্লাহ ৩/৪ নং ওয়ার্ডে ধানের শীষের বিপ্লব ঘটবে।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন —জিয়া, খালেদা, তারেক রহমান ও জসিম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে দেশপ্রেম ও ঐক্যের ধ্বনিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd