• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ সিলেটের আলমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জন গ্রেফতার! বুড়িচং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এক পর্যালোচনা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। সভায় জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে ব্যবসা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানানো, বিক্রয় সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ, দূরপাল্লার গাড়িতে তেল বিক্রি না করা, সকল ডিলারের জন্য একযোগে তেল বিক্রির নির্ধারিত সময় চালু করা এবং বৈধ রেজিস্ট্রেশনবিহীন গাড়িতে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অনিয়ম করতে না পারে সে জন্য নিয়মিত তদারকির কথাও জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আমীর হোসেন খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি বাদশা জোমাদ্দার, সাংবাদিক মোঃ জুয়েল, মোঃ শাহজাহান সরদার, মোঃ মাসুম বিল্লাহ মোঃ তরিকুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় জ্বালানি তেলের ডিলারগণ, ট্যাগ অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd