আকবর আহমেদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট
গতকাল রাত আনুমানিক ০২:৫০ ঘটিকায় মোগলাবাজার থানাধীন সিলেট-জকিগঞ্জ সড়কের বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তায় প্রাইভেট কারযোগে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ পাঁচ জন’কে আটক করে পুলিশ।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী এবাদুল হক জোবেদ-এর পরিহিত প্যান্টের পকেট থেকে তার নিজ হেফাজতে থাকা ০১ (এক)টি সিলভার রঙের সুইচ গিয়ার চাকু এবং তাদের ব্যবহৃত ০১ (এক)টি খয়েরি রঙের প্রাইভেট কার (রেজিঃ নং-চট্ট মেট্রো-গ-১১-০৮৪৭, ইঞ্জিন নং-5A-B554897, চ্যাসিস নং-AE100-0094035) জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলঃ
১। এবাদুল হক জোবেদ (২৩), পিতা-শামছুল হক, মাতা-জাহানারা বেগম, গ্রাম-কালাপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
২। মারজান আহমেদ জিসান (২৫), পিতা-সাদেক আহমদ, মাতা-রোকসানা জেসমিন, গ্রাম-কামালপুর (টিলাগাঁও), থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।
৩। এমরান মিয়া (২৩), পিতা-মৃত ইদ্রিস মিয়া, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-জগন্নাথপুর, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার।
৪। হোসাইন আহমদ (২২), পিতা-আমজাদ মিয়া, মাতা-রবজান খানম, গ্রাম-সালন, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।
৫। ইসমাইল ইসলাম (২২), পিতা-মোশাইদ আলী, মাতা-জয়তুন নেছা, গ্রাম-মশাজান, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা প্রাইভেট কারযোগে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল।
উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-১০/৩৭, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।