• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

মহান স্বাধীনতা দিবসে রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ২৬ মার্চ ২০২৬ খ্রি.:
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনিও নীরবতা পালন করেন এবং শহিদদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন)-এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বীর পুলিশ সদস্যরা। তাঁদের আত্মত্যাগ জাতির স্বাধীনতা সংগ্রামে এক অনন্য ইতিহাস রচনা করে। মহান স্বাধীনতা দিবসে তাঁদের এই বীরত্ব ও আত্মোৎসর্গ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd