• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০!

Reporter Name / ৩৪২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান (ভোলা) প্রতিনিধি।
ভোলার দৌলতখানে মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চালে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ডধারী প্রতিটি জেলের ৮০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মাত্র ৫০ কেজির একটি করে বস্তা। অর্থাৎ, জনপ্রতি ৩০ কেজি চাল ‘গায়েব’ করে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
​রবিবার (১৯ এপ্রিল) উপজেলার মেঘনা গর্ভে বিলীন হাজীপুর ইউনিয়নের জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভুক্তভোগী জেলেরা জানান, বর্তমানে জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধির জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ। এই কঠিন সময়ে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য সরকার যে খাদ্য সহায়তা পাঠিয়েছে, সেখানেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
​হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জেলেরা ক্ষোভ প্রকাশ করে জানান ৯ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ, ইমরান ও বাবুল জানান, তাদের ৮০ কেজির বদলে ৫০ কেজির ‘হুক লাগানো ছেঁড়া বস্তা’ দেওয়া হয়েছে। ৮ ও ৩ নং ওয়ার্ডের নুরুজ্জামান ও আব্দুল জব্বারসহ একাধিক জেলের দাবি, মেপে দেখার তোয়াক্কা না করেই এক বস্তা করে চাল দিয়ে বিদায় করা হয়েছে।
​অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম দায়ভার নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমি মহিলা মানুষ, তাই বিতরণের দায়িত্ব সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দেওয়া হয়েছে। আমার জানামতে তারা ৭৫ কেজি করে চাল দিয়েছেন। তবে প্যানেল চেয়ারম্যানের দেওয়া এই ‘৭৫ কেজি’র তথ্যটিও সরকারি বরাদ্দের (৮০ কেজি) চেয়ে কম।
​অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইব্রাহিমকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
​এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, হাজীপুর ইউনিয়নের ৪৪২ জন নিবন্ধিত জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি হারে মোট ৩৫.৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দে কোনো কাটছাঁট করার সুযোগ নেই।
​নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন দৌলতখানের জেলেরা। এমন পরিস্থিতিতে সরকারি চালে এই লুটপাট জেলেপল্লীতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd