• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ১ জন চোর দলের সদস্য গ্রেফতার লালমোহনে সালিশি বৈঠকের মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ড্রেনে ফেনসিডিল ও স্কাপের বোতল এ কেমন সমাজ গড়ছি আমরা? তানোর উপজেলার করিমপুর গ্রামের সরকারি গোরস্থানের জমি দখলে চেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন

বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

Reporter Name / ২৫০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার,১৭ এপ্রিল ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় স্থাপিত হতে যাচ্ছে একটি আধুনিক সবজি সংরক্ষণাগার। কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও টেকসইভাবে শক্তিশালী হবে। তিনি বলেন, “কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও নানা সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে। এর মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং বাজার সুবিধাজনক হলে বিক্রি করে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন। এতে স্থানীয় কৃষি অর্থনীতি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সংরক্ষণাগার নির্মাণের ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd