• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

Reporter Name / ৪৬৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল (অকটেন) মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এবং তানভীর রহমান-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন-এর কংশনগর বাজার এলাকায় মা ও শিশু হাসপাতালের বিপরীতে অবস্থিত হাজী লতিফ স্টোরে অবৈধ জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানের স্বত্বাধিকারী আমির হোসেন (৪০), পিতা—আব্দুল লতিফ, গ্রাম—কংশনগর ঈদগাহ বাড়িকে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮-এর বিধি ১২০ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় দোকান থেকে প্রায় ১৫ লিটার অবৈধভাবে সংরক্ষিত অকটেন জব্দ করা হয়। প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি জনস্বার্থের পরিপন্থী এবং এটি দাহ্য পদার্থ হওয়ায় জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্যে বিক্রির মতো অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসন কঠোর বার্তা দিয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ জ্বালানি ব্যবসা বন্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন, যাতে সাধারণ ভোক্তারা প্রতারণা ও ঝুঁকি থেকে রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd