• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন

ফকিরহাটে উপজেলা জামায়াতে আমীরের ভাতিজা, ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে ১০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ হাফিজুর রহমান

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহীদ হাসানকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত দীর্ঘ সময়ের অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফকিরহাট উপজেলা জামায়াতের আমীরের ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে ও প্রশাসনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহীদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার উল্লেখযোগ্য অপকর্মগুলোর মধ্যে রয়েছে ! মাদক ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার: নিজেকে আড়াল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কৌশলে রাজনৈতিক পদ ও আত্মীয়তার পরিচয় ব্যবহার করতেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি নিজের ফেসবুক আইডিতে “মাদকের সাজা মৃত্যুদণ্ড” বলে স্ট্যাটাস দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেন এবং আড়ালে নিজের মাদক ব্যবসা চালিয়ে যেতেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড: এলাকায় চাঁদাবাজি, রাষ্ট্রীয় গাছ কাটা, শালিসের নামে অর্থ বাণিজ্য, জমি দখল, ক্লাব দখল এবং সরকারি অনুদানের কমিশন বাণিজ্যের মাধ্যমে পুরো গ্রামবাসীকে তিনি জিম্মি করে রেখেছিলেন।
বিলাসবহুল জীবন: এসব অপরাধলব্ধ অর্থ দিয়েই তিনি দামি গাড়ি ও লাখ লাখ টাকার জমির মালিক হয়েছেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন।
গুরুতর অপরাধ ও সহিংসতা: সোশ্যাল মিডিয়ায় দিনদুপুরে ফকিরহাটে মানুষ হত্যায় অংশগ্রহণের ভিডিও রয়েছে তার।
আইনগত ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা
গোয়েন্দা পুলিশের হাতে আটকের পর শহীদ হাসানের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে:
আসামির বিরুদ্ধে আনীত প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
সুষ্ঠু ও কঠোর জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রিমান্ডের জন্য দাবি জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd