• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের নতুন কৌশল অভিযানের পর আবারও সক্রিয় স্পট ও হোতারা নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট ফাইনালে কামারগাঁ ইউনিয়নকে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে কৃষক সমিতির মতবিনিময় সেন্টমার্টিন—নীল জল নিয়ে রাজনীতি অন্ধকারের শেষপ্রান্তে আলোর প্রত্যাশা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ও আমাদের করণীয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ৮০-এর দশকের লুক, যেভাবে এটি তৈরি করবেন চিলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর সিলেটে চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩জন আগামী ১২ সেপ্টেম্বর নাগেশ্বরীতে পথসভায় আসছেন পীর সাহেব চরমোনাই

​নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাজা উদ্ধার

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী, উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্য এক বিচ্ছিন্ন ঘটনায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল রাতে নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ অফিসের পিছনের ফাঁকা জায়গায় অবস্থিত একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করা অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. মোঃ দুলাল মিয়া (২৯)
২. মোঃ বেলাল হোসেন (৪০)
৩. আব্দুল খালেক (৪৫)
৪. জুবায়ের হোসেন (৩৬)
​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

​অন্যান্য উদ্ধার:
পৃথক একটি অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন সারের দোকানের সামনে থেকে ১ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক প্রধান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd