• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের

Reporter Name / ৪৬০ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্টাফরিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে শিপন মিয়া (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যাবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

একই ইউনিয়নের কান্দানিয়া উল্লারচালা গ্রামের আবু তাহেরের ছেলে শিপন মিয়াকে সোমবার সন্ধ্যায় ফোন করে পার্শ্ববর্তী গ্রাম বন্যাবাড়ি এলাকায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যায় কিশোর নাইম (১৭)। মেলায় যাবার পথে তর্কবিতর্ক হয় কিশোরগ্যাং দলের সদস্যদের সাথে। রাতে মেলায় মঞ্চ নাটক চলাকালে শিপনের উপর হামলা চালায় কিশোর গ্যাং ইমান (১৭)সহ ৫/৭ জন।

গুরুতরবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিপনের। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩ জন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, শিপন মিয়া ত্রিশাল উপজেলার মুক্ষপুর আকিজ সিরামিক্স কোম্পানিতে কাজ করে। সোমবার বিকালে কাজ শেষ করে বিকালে বাড়ি আসেন। সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ফোন করে মেলায় নিয়ে যায় কিশোর নাইম।

গত শনিবার কান্দানিয়া উল্লারচালা গ্রামের মাহিম (১৬) নিজের ভ্যানগাড়িতে শিপনসহ তিন কিশোর বন্ধুকে নিয়ে বন্যাবাড়ি এলাকায় ঘুরতে যায়। এসময় তাদের সাথে কিশোর গ্যাংয়ের প্রধান ইমান কুটুক্তিমূলক কথাবার্তার অভিযোগ তুলে তর্কবিতর্কে জড়িয়ে পরে।

একদিন পর সোমবার সন্ধ্যায় ইমানের বাড়ি পাশদিয়ে শিপনসহ তার বন্ধুরা বন্যাবাড়িতে বৈশাখী মেলায় যাবার সময় আবারও কথাকাটাকাটি হয় দুই কিশোর দলের মধ্যে। রাত দশটার দিকে মেলার পাশেই লাঠিসোটা নিয়ে শিপনের উপর কিশোর গ্যাং দলের সদস্য ইমান গংরা হামলা করে। এসময় শিপনের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। গুরুতরবস্থায় রাতে মচিমহায় ভর্তি করলে, সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দুই গ্রুপের সবাই কিশোর, তারা এলাকায় নানা ধরনে অপরাধমূলক কর্মকাণ্ড করে।

মা আকলিমা খাতুন বলেন, ত্রিশাল আকিজ কোম্পানিতে কাজ শেষ করে বিকালে বাড়ি আসে শিপন। সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে মেলার কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। যারা আমার ছেলেকে খুন করল তাদের ফাঁসি চাই।

বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিনুর মল্লিক জীবন।

ফুলবাড়ীয়া থানার ওসি মোহা. রাশেদুজ্জামান বলেন, পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার রাতে শিপনের উপর হামলা করে একদল কিশোর। চিকিৎসারতবস্থায় সে হাসপাতালে মরা যায়। এ হত্যাকান্ডের ঘটনায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd