• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক

‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম রেজা আশুলিয়া
‎সারাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে আশুলিয়া থানা পুলিশ শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান যুবরাজকে (২৫) গ্রেফতার করেছে। তবে গ্রেফতারের পরপরই আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে স্থানীয় এক বিএনপি নেতার বারবার তদবিরের খবর পাওয়া গেছে।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবরাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় তিনি বলেন গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার একটি দল কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে যুবরাজকে আটক করে। গ্রেফতারকৃত জাহিদ হাসান যুবরাজ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
‎
‎এছাড়া পুলিশ সূত্রে জানা যায়,ছাত্রলীগ নেতা যুবরাজের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে ছাড়িয়ে নিতে থানায় হাজির হন। তিনি আসামিকে ছাড়াতে বারবার প্রশাসনিক দরকষাকষি ও তদবির চালান। নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান,“গতকাল রাতে ছাত্রলীগের এই নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির চালাতে শুরু করেন।”
‎
‎এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম-সেবা জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জাহিদ হাসান যুবরাজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সব অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd