• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী শুভ আটক ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী শুভ আটক

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা।

আশুলিয়ার নবীনগর এলাকার নিরিবিলি বাঁশতলা ফকির বাড়ি মোড় (প্রফেসর বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে এসকে শফিকুল ইসলাম শুভ ওরফে শফিক (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি হকিস্টিকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিরিবিলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শফিকুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি,শফিকুল ইসলাম শুভ নিজেকে ‘স্পেশাল সাংবাদিক ৬৪ জেলা’ নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিতেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধারের পর প্রথমদিকে প্রভাব খাটিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীর প্রতিবাদের মুখে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও এ অভিযোগের বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উক্ত বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আটক অভিযানটিও তারই একটি অংশ। তিনি আরও জানান, তিনি আরও বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd