• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ

সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা সিলাম চকবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে এর আগে গত ২১ আগস্টও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সেই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালীন রাসেল গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, রাসেল নামের এক যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারব।”

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো সিলাম এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd