• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ

মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙালভিটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২ আগস্ট) সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের বাঙালভিটা বিওপির সদস্যরা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেঙ্গিছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় মাঝারি আকারের ২৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দ করা গরুগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

#
শিহাব মিয়া
০২/০৮/২৬
০১৭৯৯-১১৩৬৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd