• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দীপ্ত-ইনজামুলের নেতৃত্বে নিসআ’র নির্বাহী কমিটি গঠন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তিতে ব্রাজিল ১২ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ: হাতিয়ার এসআই ক্লোজড বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বাইক শোভাযাত্রায় তরুণ নিহত, পথচারী গুরুতর আহত সালমান শাহর মৃ-ত্যু-র ঘটনায় ম-র-দেহ উত্তোলন ব্রাজিল–মরক্কো ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা সাভারে আর্জেন্টিনার জার্সি পড়ে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটের মোহাম্মদপুর থেকে আ ট ক পারভেজ ও রিপন সিলেট খাদিম পাড়া বহর কলোনীতে ইয়াবার রমরমা ব্যবসা

‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তিতে ব্রাজিল

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের মিডফিল্ডার দানিলো। তাঁর মতে, প্রথমার্ধে দলের খেলায় এতটাই অগোছালো ভাব ছিল যে ভাগ্য সহায় না হলে আরও গোল হজম করতে হতে পারত।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মরক্কো শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে। তবে ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দানিলো খেলা শেষে সাংবাদিকদের বলেন,
“প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স—কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না। আমরা খুবই স্নায়ুচাপে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্যিস, প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়িনি।”

তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই মিডফিল্ডার। তাঁর বিশ্বাস, বিরতির পর কৌশলগত পরিবর্তন এবং ঘুরে দাঁড়ানোর মানসিকতা পরবর্তী ম্যাচগুলোর জন্য দলকে আত্মবিশ্বাস জোগাবে।

দানিলো বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা বলের দখল রাখতে পেরেছি এবং সুযোগও তৈরি করেছি। এসব বিষয় আমাদের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস দেবে।”
অন্যদিকে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও স্বীকার করেছেন, ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত সূচনা করতে পারেনি। তিনি বলেন,
“আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, কারণ তাদের খেলোয়াড়েরাও বেশ মানসম্পন্ন। আমরা সব সময় জয় দিয়ে শুরু করতে চাই। কিন্তু এটি ছিল দুর্দান্ত এক প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। এটা মোটেও ‘স্বপ্নের মতো শুরু’ ছিল না।”

ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয়ার্ধের লড়াকু পারফরম্যান্স থেকেই ইতিবাচক দিক খুঁজছে ব্রাজিল শিবির। এখন পরবর্তী ম্যাচে জয় পেয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২০ জুন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd