• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী প্রতিনিধি

​সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এম.পি)-এর পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার অসচ্ছল হিন্দু পরিবারের মহিলাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। শারদীয় পূজার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হলো।
​উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথিবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নাগেশ্বরী।

​সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি।
​আলহাজ্ব মোখলেছুর রহমান, সদস্য-সচিব, নাগেশ্বরী উপজেলা বিএনপি।
​এস এম হাবিবুর রহমান হাবু, যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী পৌর বিএনপি।
​মোঃ ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাগেশ্বরী পৌর বিএনপি।

​এছাড়াও উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সমাজের অসচ্ছল ও প্রান্তিিক মানুষ যেন আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সামগ্রী পাঠিয়েছেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য বজায় রেখে সবাই যেন শান্তিপূূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
​উপহার সামগ্রী পেয়ে স্থানীয় সুবিধাভোগী মহিলারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd