• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সাইফুর রহমান দুলাল।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুর রহমান দুলাল বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সম্মানজনকভাবে পালন করার পূর্ণ অধিকার রয়েছে। কোনো ধরনের অশুভ শক্তি যেন এই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য গণসংহতি আন্দোলন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং পাহারা দেবে।” তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন: মো: মাসুদুর রহমান বিপ্লব — আহ্বায়ক, কৃষক মজুর সংহতি, নাগেশ্বরী উপজেলা শাখা
মো: জাহাঙ্গীর আলম — সহ-সভাপতি, গণসংহতি আন্দোলন, নাগেশ্বরী উপজেলা শাখা
মো: শফিকুল ইসলাম — দপ্তর সম্পাদক, গণসংহতি আন্দোলন, নাগেশ্বরী উপজেলা শাখা মো: সামিউল হক — আহ্বায়ক, বাংলাদেশ শ্রমজীবী হকার ও সমবায় সমিতি মো: আমিনুর ইসলাম মো: এনতাল এছাড়াও গণসংহতি আন্দোলন ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উক্ত সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ এই প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd