পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ) বিকেলে উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৩২ নম্বর সি’ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালনা করেন ধাওয়া ইউনিয়ন যুব দল সভাপতি মোঃ মাসুম বিল্লাহ
ধাওয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার, মোঃ মামুন অর রশিদ, প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক থেকে যুবসমাজ কে দূরে রাখতে ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় নলকাটা সিকদার বাড়ী ক্লাব চ্যাম্পিয়ন ও ধাওয়া ইয়াং স্টার ক্লাব রানার্স আপ হয়।