নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মমিনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাইনিজ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ খেলায় আমেরতল একাদশ ও সেনপাড়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে আমেরতল একাদশ জয়লাভ করে।
খেলাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক।
সভাপতিত্ব করেন মোঃ
মোজাম্মেল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল জয়ী হতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয় শেষ পর্যন্ত টাইব্রেকারে আমেরতল একাদশ জয় তুলে নেয়
খেলার আয়োজক ও নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনাই আমার এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তরুণেরা খেলাধুলায় সম্পৃক্ত হলে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
এ ধরনের উদ্যোগের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকেও মোঃ মিলন মিয়ার প্রতি সাধুবাদ জানানো হয়। স্থানীয়দের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।