• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ নাতির ভিটা জামে মসজিদ উন্নয়নে ১০ বস্তা সিমেন্ট দিলেন হাজী সোহেল নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

‎নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

‎“খেলাধুলা শেখায় ঐক্যের বন্ধন, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘বালাটারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও ফাইনাল খেলা।
‎বালাটারী ফুটবল টুর্নামেন্ট কমিটির চমৎকার আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ১ম পুরস্কার হিসেবে একটি খাশি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নূর মোহাম্মদ আলামিন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর জাসাসের সেক্রেটারি আমানুল্লাহ আমান মাওলা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মুতাসিম বিল্লাহ তানিম, নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং বালাটারী হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক নূর মোহাম্মদ আলামিন বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ এবং মোবাইল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করে।”

‎তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং মাদকের বিরুদ্ধে সচেষ্ট রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখতে হবে।”

‎খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপের প্রশংসা করা হয় এবং পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd