• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ নাতির ভিটা জামে মসজিদ উন্নয়নে ১০ বস্তা সিমেন্ট দিলেন হাজী সোহেল নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিদ্যমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন ব্যর্থতার প্রতিবাদে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচেতন গ্রাহক ফোরাম, নাগেশ্বরী উপজেলা শাখা’-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

​মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের নাগেশ্বরী শাখা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে ব্যাংকের সাধারণ আমানতকারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

​সমাবেশে প্রধান উপদেষ্টা নাগেশ্বরী উপজেলা ইসলামী ব্যাংক শাখা, মাওলানা আব্দুল মান্নান মিয়া বলেন, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্বাভাবিক লেনদেন পরিস্থিতি ফিরিয়ে আনতে অবিলম্বে অভিজ্ঞ, দক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা আবশ্যক। একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি পরিহার করে গ্রাহকদের কষ্টের উপার্জিত আমানতের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোরালো দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd