• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
গ্রেপ্তার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়াকে গ্রেপ্তারে অভিযান চালায় নাজিরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সোনাপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
নাজিরপুর থানার এসআই নাঈম হোসেনের নেতৃত্বে এবং এসআই মিলন বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যের উপস্থিতিতে এই অভিযান চালিয়ে নিলু দাড়িয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নিলু দাড়িয়াকে সোনাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd