• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়ক পাকা করার দাবি

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা ও ভাঙাচোরা সড়কটি পাকা করার দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ হাজারো মানুষ।

এলাকাবাসী জানান, বিগত সময়ে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের সময় এই সড়কটি দ্রুত পাকা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। কখনো কখনো ভাঙা সড়কে দু-এক ট্রলি রাবিশ ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সর্বশেষ প্রায় ৬-৭ মাস আগে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সড়কটির জন্য বাজেট পাস হয়েছে এবং অতি শিগগিরই কাজ শুরু হবে। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সড়কের পাকাকরণ বা উন্নয়নকাজ শুরু হয়নি।

বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী ভ্যান, অটোরিকশা ও সাধারণ পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। বৃষ্টির পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী ও শিশুদের নিয়ে চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হয়।

এ অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন—সড়কের বাজেট পাস হয়ে থাকলে কাজ শুরু করতে এত বিলম্ব কেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়কটি দ্রুত পাকাকরণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd