নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবীনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কলেজজীবনের সাফল্য কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ তামিম, সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, কলেজের শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে ছাত্রদল তাঁদের পাশে থাকবে। শিক্ষার্থীদের শিক্ষা ও কলেজজীবনের বিভিন্ন প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।