কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রুহী, মো. সজিব মিয়া, মো. ফরিদুল ইসলাম এবং ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’-এর উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়া।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মো. আলাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের সবসময় সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা, অনিয়ম এবং ন্যায়-অন্যায়ের বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আপনাদের কাজে আমরা সহযোগিতা করব। আপনারাও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাগেশ্বরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা সম্ভব।”
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরীর মানুষের পাশে থাকার চেষ্টা করবে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব।