• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ এসএসসির ফলাফলে সেরাদের সেরা ইউএনও নাঈমা খানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি শিক্ষার নামে আমরা আসলে কী তৈরি করছি? মুখস্থনির্ভরতা, কোচিং-নির্ভরতা ও বৈষম্যের ফাঁদে ভবিষ্যৎ প্রজন্ম ফকিরহাটে এসএসসি-দাখিলে ভালো ফল, ভোকেশনালে হতাশা; জিপিএ-৫ পেল ১১৫ জন দক্ষিণ সুরমায় মাদকবিরোধী অভিযানের সমর্থনে এলাকাবাসীর বিশাল মানববন্ধন নাগেশ্বরীতে ইউএনওর সঙ্গে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজের নির্দেশ ডিআইজি আশিক সাঈদের অপপ্রচার মোকাবিলায় দৌলতখানে জমজমাট বিতর্ক ও সচেতনতামূলক আলোচনা আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেপ্তার ৩ ‎ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর ম/রা/দে/হ উদ্ধার

নাগেশ্বরীতে ইউএনওর সঙ্গে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মো. সাঈদী হোসেন, উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রুহী, মো. সজিব মিয়া, মো. ফরিদুল ইসলাম এবং ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’-এর উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়া।

সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মো. আলাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের সবসময় সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা, অনিয়ম এবং ন্যায়-অন্যায়ের বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আপনাদের কাজে আমরা সহযোগিতা করব। আপনারাও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাগেশ্বরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরীর মানুষের পাশে থাকার চেষ্টা করবে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd