• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলাঃ
​ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিমের বক্তব্যকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দৌলতখান উপজেলা ও পৌর বিএনপি।
​বুধবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১২ টার সময় দৌলতখান উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভুঁইয়া। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি দৌলতখান পৌরসভার আধুনিকায়ন, ডিজিটাল সেবা কার্যক্রম ও অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন-ভাতা সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য বলেন, পৌরসভার নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা সম্ভব নয়। তাই বাংলাদেশের প্রচলিত পৌর আইন অনুযায়ী পৌর এলাকার বাস, ট্রাক, অটোরিকশাসহ করযোগ্য যানবাহন থেকে নির্ধারিত পৌর কর আদায় নিশ্চিত করতে হবে, যাতে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং নাগরিক সেবার মান উন্নত করা যায়।
​বিএনপি নেতারা অভিযোগ করেন, সংসদ সদস্যের এই বক্তব্যের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয় যে তিনি নতুন করে কর আরোপের ঘোষণা দিয়েছেন। অথচ বাস্তবে তিনি নতুন কোনো কর আরোপের কথা বলেননি; বরং বিদ্যমান আইন অনুযায়ী নিয়মিত কর আদায় নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছেন।
​লিখিত বক্তব্যে আরও বলা হয়, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্যের আংশিক অংশ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার শুধু একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, বরং পৌর প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ও জনসেবাকেও প্রশ্নবিদ্ধ করছে।
​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৌরসভার আর্থিক ভিত্তি শক্তিশালী না হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণসহ মৌলিক নাগরিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই আইন অনুযায়ী রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
​তারা আরও বলেন, আইন অনুযায়ী কর আদায় এবং নতুন কর আরোপ, এই দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ইচ্ছাকৃতভাবে এ দুটিকে এক করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
​সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক ও সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে বিশ্বাস করার আহ্বান জানান বক্তারা।
​সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd