• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজের নির্দেশ ডিআইজি আশিক সাঈদের অপপ্রচার মোকাবিলায় দৌলতখানে জমজমাট বিতর্ক ও সচেতনতামূলক আলোচনা নাগেশ্বরী ইউএনওর সঙ্গে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেপ্তার ৩ ‎ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর ম/রা/দে/হ উদ্ধার সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা ডন গ্রে/প্তা/র তানোর গোল্লাপাড়া মাছ বাজারে প্রতিদিন কোটি টাকার মাছের বেচাকেনা ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে র/ক্তা/ক্ত ম/রা/দে/হ উদ্ধার ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই মর্মান্তিক স্বজনহারার মাঝে ভালোবাসার হাত: সাপে কাটা বাবুলের পরিবার পেল ‘শেষ ঠিকানা বন্ধু ফাউন্ডেশন’-এর সহায়তার আলো

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেট উদ্ধার, সিএনজিসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। সিএনজিটির নিবন্ধন নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯।

তল্লাশির একপর্যায়ে সিএনজি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিগারেট বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে মো. হিমেল মিয়া, পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে মো. রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।

পুলিশের দাবি, উদ্ধার করা সিগারেটগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা হয়েছিল। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে সিগারেট ও ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd