• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ

বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

মানবকল্যাণ ও আর্তমানবতার সেবায় নিয়োজিত হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর উদ্যোগে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩ আগস্ট-২০২৬,সোমবার চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় প্রায় ৩০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ট্রাস্টের মহাসচিব এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ কাজী মহসিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম জেলা আহ্বায়ক আহমদ উল্লাহ কুদ্দুস, সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, সৈয়দ মোহাম্মদ মিজান সানজরী, পাভেল মাহমুদ, নূর মোহাম্মদ, ইউপি সদস্য লিয়াকত আলী, হাফেজ মোহাম্মদ কবির হোসেন, মোঃ সেলিম, মাওলানা বাকের আনসারী, মোঃ আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট শিক্ষা, মানবকল্যাণ ও আর্তমানবতার সেবায় ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এ পর্যন্ত ট্রাস্টটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং মানবিক কার্যক্রমে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd