• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার বাজার-ভিটা গিলে খাচ্ছে মধুমতী: জিও ব্যাগ নয়, স্থায়ী বাঁধ চান নিঃস্ব এলাকাবাসী মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী সাভারে পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​অসুস্থ সাজুর পাশে দাঁড়াল ‘আল খিদমাহ ফাউন্ডেশন’ আর্থিক সহযোগিতা প্রদান বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা অভিযোগের বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড রাজশাহীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় ইয়াবাসহ রুবেল আহমদ নামে এক পুলিশ কনস্টেবলকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। ১৯ তারিখ রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ সুরমা এলাকার একটি স্থানে এই ঘটনাটি ঘটে।

আটককৃত রুবেল আহমদ পুলিশের একজন কর্মরত কনস্টেবল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা এবং সন্দেহভাজন চলাফেরা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সতর্ক অবস্থানে ছিল। ১৯ তারিখ দিবাগত রাত ২টার দিকে কনস্টেবল রুবেল আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং স্থানীয় ফেসবুক পেজ -এর পোস্ট থেকে দেখা যায়, ঘটনার সময় কনস্টেবল রুবেলকে সাধারণ জনতা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হয়েও সরাসরি মাদক চোরাচালান বা ব্যবসার সাথে যুক্ত থাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, কনস্টেবল রুবেল নিজের পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও জনতার প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

পরবর্তীতে বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করা হয়।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি মাদক কারবারে জড়িয়ে পড়ে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

আটককৃত কনস্টেবলকে বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd