• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মাইঝাইল বেপারীপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

“সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব”-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোপালবাড়ী একাদশ ও মাইঝাইল একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচে ১-০ গোলের ব্যবধানে মাইঝাইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোপালবাড়ী একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের আয়োজন প্রয়োজন। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd