• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চার লেন সড়কের কাজের উদ্বোধন ‎মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়ালেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা

প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ মাসুম বিল্লাহ পিরোজপুর জোলা প্রতিনিধি:
প্রাণবন্ত আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার।
এ সময় মোঃ শামীম হাওলাদার বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল আমরা তারেক রহমান ও বিএনপি’র বাহুবল হিসাবে দেশকে নৈরাজ্য মুক্ত করার জন্য বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করব।ভান্ডারিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি অপরাধীকে আইনের হাতে তুলে দিবে বলে আমি আশা করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দারল,পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র‌্যালি ও সমাবেশে উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd