• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃইমরান: স্টাফ রিপোর্টার।

‎ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রী: ‎সরকারি রাজস্ব ফাঁকি ও দুই কর্মকর্তার উপর হামলার চাঞ্চল্যকর দুর্নীতির খবর প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে দুই সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

‎গাজীপুরের আলোচিত ও বিতর্কিত প্রতারক হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও নানা অনিয়মের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন । এই সংবাদ প্রকাশের পরেই প্রতিশোধ পরায়ণ হয়ে হাবিবের সিন্ডিকেট সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে এই মনগড়া ও মিথ্যা মামলা দায়ের করে।

এতে সাংবাদিক সমাজ মনে করছে, অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করার জেরে এই ধরনের গায়েবি মামলা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ ও কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।
‎
‎হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই মাঠে সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে অভিযুক্ত দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান এবং অ্যাডভোকেট মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করতেই পারেন। তাই বলে কোনোপ্রকার তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী করা কতটুকু আইনসিদ্ধ তা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সত্য প্রকাশ করায় কোনো সাংবাদিককে হয়রানি করা হলে পুরো সাংবাদিক সমাজ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
‎
‎জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দৃঢ় কণ্ঠে বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এই ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের একমাত্র কাজ। মিথ্যা মামলা বা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।”

উল্লেখ্য, গত ২৭ আগস্ট গাজীপুরের হাবিবুর রহমান নামের এক হোটেল ব্যবসায়ী দুই সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। তার কাছে রাজধানীর কাকরাইল মোড়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। সংশ্লিষ্ট আদালত কোনোরূপ তদন্ত ছাড়াই আসামি সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd