• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চার লেন সড়কের কাজের উদ্বোধন ‎মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়ালেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা

‎মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাসেল শেখ সুমন
‎ফকিরহাট উপজেলা প্রতিনিধি
‎
‎মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি।
‎
‎দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এম,ভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এম,টি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এম,ভি ফুলবাড়ী জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় জাহাজটি। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।
‎
‎এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
‎
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd