• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সরকার শাখাওয়াত হোসেন শওকত,

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সাদমা টেক্সটাইল মিলের কয়কজন শ্রমিক জানান, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ ৫০ থেকে ৬০ জন শ্রমিক কারখানার সামনে এসে ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে আন্দোলন শুরু করেন। তাদেরকেও আন্দোলনে যোগ দিতে বলা হয়েছিল, তবে তারা অংশ নেননি বলে জানান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ আসছে। এ ছাড়া পোশাক কারখানার মালিকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd