• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল)

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সঙ্গে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা
পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ ইব্রাহিম মোল্ল্যা, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শুদেপ সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃবদিউজ্জামান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার,সাংবাদিক জুয়েল প্রমুখ।
সভায় মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ভান্ডারিয়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস,গৌরীপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd