• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চার লেন সড়কের কাজের উদ্বোধন ‎মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়ালেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম মাদককে ছেড়ে চল সবাই খেলার মাঠে”এই স্লোগানকে সামনে রেখে পীরবাড়ীর যুবসমাজে ফুটবল উপহার দিলেন মো. সাইফুর রহমান দুলাল ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মহাসমাবেশ ও র‍্যালি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা

প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়ালেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে সমাজের অবহেলিত, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার এক অসহায় ও প্রতিবন্ধী নারীর পাশে এসে দাঁড়িয়েছেন হাসনাবাদ ইউনিয়ন উন্নয়ন যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মো. সাইদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন এলাকার প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া। তার এই দুর্ভোগের কথা জানতে পেরে মো. সাইদুল ইসলাম তাৎক্ষণিকভাবে তার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে তাকে সহায়তা প্রদান করেন।

সমাজের একজন অসহায় মানুষের এমন বিপদে পাশে দাঁড়ানোয় স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে ব্যাপক প্রশংশা কুড়িয়েছেন তিনি।

এ বিষয়ে মো. সাইদুল ইসলাম বলেন, “জনসেবা কোনো রাজনৈতিক বা নির্বাচনী কৌশল নয়, এটি আমার নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য।

নির্বাচিত হই বা না হই, সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

তিনি আরও বলেন, হাসনাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা মো. সাইদুল ইসলামের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার ভবিষ্যৎ সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd