নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতির অঙ্গনে জমে উঠেছে নতুন আলোচনা ও কৌতুহল। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং যোগ্য নেতৃত্ব প্রসংগে পৌরবাসীর দৃষ্টি এখন সম্ভাব্য প্রার্থীদের দিকে।
আজ প্রকাশিত প্রারম্ভিক তালিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক অভিভাবক ও সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ছবিতে উল্লেখিত সম্মানিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
১. আবুল কাশেম সরকার
২. মোহাম্মদ হোসেন ফাকু
৩. মাসুদ রানা
৪. শহিদুল ইসলাম
৫. মোমেন
৬. আজিজুল হক
৭. আকরাম হোসেন
স্থানীয় ভোটাদের মতে, আগামী নির্বাচনে কে মেয়র নির্বাচিত হবেন— তা নির্ভর করবে প্রার্থীর সততা, উন্নয়নমুখী চিন্তাধারা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ওপর।
অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাসি নতুন প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে।
পৌরসভার ড্রেনেজ সমস্যা নিরসন, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ডিজিটাল পৌরসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়রেরা মাঠে সক্রিয় রয়েছেন। নাগেশ্বরীর সর্বস্তরের নাগরিক আশা করছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ও সৎ প্রতিনিধি মেয়র পদে আসীন হয়ে নাগেশ্বরী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন।