• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

ফুলতলায় বহুল আলোচিত কলেজছাত্র অলিফ রোহান হ/ত্যা মামলা।। প্রধান আসামি তাসিন মোড়লের ১০ বছরের কারাদণ্ড

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আহসানুল হক লড্ডন,

খুলনা জেলা প্রতিনিধি,

ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ অলিফ রোহান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। মামলার প্রথম ও প্রধান আসামি তাসিন মোড়ল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ (অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালত)। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রধান আসামি তাসিন মোড়ল অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি সামনে এলে বিজ্ঞ আদালত তার মামলাটি পৃথক করে অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালতে স্থানান্তর করেন (যার মামলা নং- ৫২/২৩)। স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামরুন নাহার হেনা জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক আলমাচ মৃধা সোমবার এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ দুপুরে ফুলতলা এম এম কলেজ প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের হাতে নির্মমভাবে ছুরিকাঘাতের শিকার হন পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের পুত্র এবং কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র সৈয়দ অলিফ রোহান (১৯)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইভটিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে জানা যায়। উক্ত ঘটনায় নিহত রোহানের পিতা বাদী হয়ে ১ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে ফুলতলা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং- ০১, ০১/০৪/২২ খ্রিঃ) দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিল তাজপুর এলাকার জাহাঙ্গীর মোড়লের পুত্র তাসিন মোড়ল। মামলার অন্য আসামিরা হলো সাব্বির ফরাজি, দীপ্ত সাহা, শান্ত গাজী ও শেখ আবু হাসানাত। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দীপ্ত সাহাকে গ্রেপ্তার করে, যিনি পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে কিলিং মিশন ও কিশোর গ্যাংয়ের পরিকল্পনার কথা প্রকাশ করেন। চাঞ্চল্যকর এই হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে মামলাটি সিআইডি তে হস্তান্তরিত হয়। তবে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন দুই আসামী বলে জানিয়েছেন ভুক্তভোগী আলিফ রোহানের পরিবার।
রায় ঘোষণার পর নিহত রোহানের পরিবার ও স্থানীয় সচেতন মহল এই রায়ে কিছুটা স্বস্তি প্রকাশ করলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য প্রাপ্তবয়স্ক আসামিদের দ্রুত সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd